‘বলিউডে পাকিস্তানি শিল্পী কেন?’ প্রশ্ন করেছেন বিদ্যা বালান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী বলেছেন, ‘সময় এসেছে, এখন আমাদের শক্তিশালী ও দৃঢ় অবস্থান নিতে হবে।’ কিন্তু তিনি আগে বলেছিলেন, ‘শিল্পকে কাঁটাতারের বেড়া আর রাজনীতি থেকে দূরে রাখা উচিত।’ তাহলে বিদ্যা বালান এখন কেন অন্য কথা বলছেন? এ ব্যাপারে তিনি বললেন, ‘আমি সব সময় তা বিশ্বাস করি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এ অবস্থায় আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। যথেষ্ট হয়েছে, আর না।’
বিদ্যা বালান মুম্বাইয়ে একটি রেডিও শোতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটির নাম ‘ধুন বদল কে তো দেখো’। এই শোর প্রথম অনুষ্ঠানে বলিউডে পাকিস্তানের শিল্পীদের কাজ করার ব্যাপারে নিজের কঠিন অবস্থান তুলে ধরেছেন।
শিল্পকে কাঁটাতারের বেড়া আর রাজনীতি থেকে দূরে রাখার ব্যাপারে বিদ্যা বালান বলেন, ‘আমি বিশ্বাস করি, শিল্প সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তি সব মানুষকে একত্র করতে পারে। তা সে সংগীত, কবিতা, নাচ, নাটক, সিনেমা বা অন্য যেকোনো শিল্পমাধ্যমই হোক না কেন। কিন্তু এখন মনে করি, এই ভাবনাকে বিরতি দিতে হবে। ভবিষ্যতের জন্য কী করা যেতে পারে, তা এখনই ভাবতে হবে। এই পরিস্থিতিতে শক্ত পদক্ষেপ নিতেই হবে!’
এই অনুষ্ঠানে বিদ্যা বালানকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে আপনি কার সঙ্গে কাজ করতে চান না? জবাবে তিনি বলেছেন, ‘সাজিদ খানের সঙ্গে কোনো দিন কাজ করব না। সাজিদ খান মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন।’ আগেই জানা গেছে, সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। ভারত সরকার এই ঘটনার জন্য পাকিস্তানের সংশ্লিষ্ট থাকার অভিযোগ করেছে। এরপর ভারতজুড়ে প্রতিবাদ অব্যাহত আছে। সারা দেশে এখন শোকের ছায়া। বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ক্ষেত্রে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।
Computer Services
Best Computer Services BD
Saturday, February 23, 2019
কঠিন কন্ডিশনে গেলেই বাংলাদেশের পিছু নেয় যে ‘শত্রু’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ২ ফিফটিতে ১১৯ রান করেছিলেন মোহাম্মদ মিঠুন। চোটের কারণে ছন্দে থাকা এই ব্যাটসম্যানকে ছাড়াই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এমনকি টেস্ট সিরিজের আগে আজ শুরু হওয়া প্রস্তুতি ম্যাচেও খেলেননি মিঠুন। এখানেই শেষ নয়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাঁজরে চোট নিয়েই খেলেছেন মুশফিকুর রহিম। তবে এবার আর পারলেন না। এই চোটের কারণেই খেলেননি প্রস্তুতি ম্যাচে, খেলতে পারছেন না প্রথম টেস্টেও।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মিঠুন। তাঁকে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা ছেড়ে দিয়েছে সেদিনই। এর মধ্যে আরেক খবর এল, পাঁজরের একপাশে ব্যথা অনুভব করেছেন মুশফিকুর রহিম। টেস্ট সিরিজের আগেও চোট মাথাচাড়া দিয়ে ওঠায় চিন্তা একটা থেকেই যাচ্ছে। সেই চিন্তার জায়গা হলো চোট, যেটি যেকোনো দলের কাছেই বড় ‘শত্রু’ হিসেবে বিবেচিত!
এই সফরের আগে আঙুলের চোটে পড়ে নিউজিল্যান্ডে যেতেই পারেননি সাকিব আল হাসান। আর এখন সিরিজ শুরু না হতেই একের পর এক চোটাঘাতের দুঃসংবাদ। প্রশ্ন হচ্ছে, নিউজিল্যান্ডে, আরও নির্দিষ্ট করে বললে কঠিন কন্ডিশনে খেলতে গেলেই কেন বাংলাদেশের খেলোয়াড়েরা এত চোটে পড়েন?
২০১৬-১৭ সালে নিউজিল্যান্ড সফরেই মুশফিকুর রহিম চোটে পড়েন দুবার। ওয়েলিংটন টেস্ট চলার সময় হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে তাঁকে। পরে খেলতে পারেননি ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টটি। যে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। ওয়েলিংটন টেস্টে চোটে পড়ায় হাসপাতালে যেতে হয় ইমরুল কায়েসকেও। খেলা আর হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে ভীষণ হিমশিম খেতে হয় টিম ম্যানেজমেন্টের সদস্যদের। চোটে পড়ায় সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে এসেছিলেন ইমরুল কায়েস, সঙ্গে মুমিনুল হকও। ওই সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বল লেগে ডান হাত ফেটে গিয়েছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার! আর চোট নিয়ে অস্বস্তি থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজুর রহমান খেলেন বিশ্রাম নিয়ে নিয়ে।
গতবারের মতো এবারও সেই চোট পিছু নিয়েছে বাংলাদেশ দলের। এমনিতে টানা ম্যাচ হারের হতাশা আর যোগ হওয়া চোট যেন দুর্বিষহ করে তোলে পুরো সফরটা। ছবির মতো সুন্দর নিউজিল্যান্ড তখন সবচেয়ে অসুন্দর লাগে, এখান থেকে দেশে ফিরলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্রিকেটাররা! চোটের মিছিল শুধু নিউজিল্যান্ডেই না, কঠিন কন্ডিশনে খেলতে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের একটু বেশি পড়তে দেখা যায়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরেই যেমন টানা হারের মধ্যে যোগ হলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটে পড়ার দুঃসংবাদ। বাঁ ঊরুর চোটে পড়ে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরলেন তামিম। গোড়ালির চোট খেলতে দেয়নি মোস্তাফিজকেও। তামিমের সঙ্গে তিনিও দেশে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ অসমাপ্ত রেখে।
চোটের মিছিল দেখা গেল গত সেপ্টেম্বরে আরব আমিরাতে হওয়া এশিয়া কাপে। তামিম আঙুলে চোট পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। দলীয় ইনিংসের শেষ দিকে ভাঙা হাত নিয়ে তামিমের ব্যাটিং করতে নেমে যাওয়ার দৃশ্য অবশ্য বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য বীরত্বগাথা। বাঁহাতি ওপেনারকে হারানোর পর বাংলাদেশ দলের আরেক ধাক্কা হয়ে আসে সাকিবের আঙুলের চোট। মুশফিক পুরো টুর্নামেন্ট খেলেছেন পাঁজরের ব্যথা নিয়ে। চোটমুক্ত ছিলেন না মাশরাফিও। চোট নিয়ে খেলেছেন মাহমুদউল্লাহ।
চোটে কারও হাত নেই। কখন কে কীভাবে চোটে পড়েন, সেটি কেউ বলতে পারে না। বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিন আহমেদ এভাবে চোটে পড়ে ছিটকে যাবেন, কেউ কি ভেবেছিল? কিন্তু কঠিন কন্ডিশনে খেলতে গেলেই কেন বাংলাদেশের ক্রিকেটাররা এটি বেশি চোটে পড়েন? নেহাতই দুর্ভাগ্য না কি টেকনিকে ঘাটতি, প্রশ্ন জাগতেই পারে।

৯ বছরে কী করেছেন তাঁরা?
চকবাজারে ভয়াবহ আগুনে ৬৭ জন নারী-পুরুষ ও শিশুর মর্মান্তিক মৃত্যুর পর সরকারের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা সিলিন্ডার গ্যাস না রাসায়নিক পদার্থের গুদাম থেকে এর উৎপত্তি, তা নিয়ে তর্কে লিপ্ত হয়েছেন। তাঁদের এই তর্ক শুধু দায়িত্বহীন নয়, নিষ্ঠুরও। যাঁরা চকবাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন, তাঁরা স্বীকার করবেন কী ভয়ংকর বিপদ সঙ্গে নিয়ে পুরান ঢাকার মানুষগুলো বসবাস করছে।
এই বিপদের কথা আমাদের সদাশয় সরকার, মাননীয় মন্ত্রী-মেয়র ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা জানেন না, তা নয়। জানেন বলেই যখন কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, তখন তাঁরা দীর্ঘদিনের আড়মোড়া ভেঙে জেগে ওঠেন, ঘটনাস্থলে গিয়ে কিংবা নিজের দপ্তরে বসে নানা ধরনের নির্দেশ দেন, সহায়তার আশ্বাসবাণী শোনান, তদন্ত কমিটি করেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারপরই সবকিছু ভুলে যান। নতুন কোনো দুর্ঘটনা বা মানবিক বিপর্যয় না হওয়া পর্যন্ত তাঁদের ঘুম ভাঙে না। চকবাজারের দুর্ঘটনার পর বর্তমান মন্ত্রী-নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা যা বলছেন, ৯ বছর আগের নিমতলীর বিপর্যয়ের পরও সেই সময়ের মন্ত্রী-নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা প্রায় একই কথা বলেছেন। মাঝখানে যে ৯টি বছর, এতগুলো মানুষের জীবনহানি, এত বিপুল সম্পদের ক্ষতি তাঁদের যেন কিছুই নয়।
২০১০ সালের ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জন মানুষ মারা যাওয়ার পর সরকারি মহলে বেশ তৎপরতা দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী স্বজনহারা মেয়েদের নিজের মেয়ে বলে কাছে ডেকে নিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করল। অগ্নিনির্বাপণ দলের উদ্যোগে আরেকটি কমিটি হলো। সিটি করপোরেশন এগিয়ে এল। তারপর কী হলো তা ভুক্তভোগী কিংবা দেশবাসী জানতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি অগ্নিকাণ্ড রোধে ১৭ দফা সুপারিশ করেছিল, যার ১ নম্বর দফায় পুরান ঢাকাসহ আবাসিক এলাকাগুলো থেকে রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। অন্যান্য সুপারিশের মধ্যে ছিল: পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রবেশের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সুনির্দিষ্ট নকশা অনুযায়ী ভবন নির্মাণ, অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা, রাসায়নিক ও অ্যাসিড–জাতীয় দাহ্য পদার্থ বিক্রির দোকান ও বিক্রির সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকা, প্রয়োজনে এসব দাহ্য পদার্থ বিক্রি ও রক্ষণাবেক্ষণে পৃথক শিল্প এলাকা স্থাপন এবং ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় অগ্নিকাণ্ডের বিস্তার রোধে ওয়াসার লাইনে ফায়ার সার্ভিসের জন্য হাইড্রেন্ট পয়েন্ট রাখা, সম্ভাব্য দুর্ঘটনা রোধে প্রতি মাসে একবার করে ট্রান্সফরমারসহ সরেজমিনে পরীক্ষা করা, সব ধরনের দুর্ঘটনা মোকাবিলায় জাতীয় পর্যায়ে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন, কেমিক্যাল ও কেমিক্যাল–জাতীয় দাহ্য বস্তুর লাইসেন্স আলাদা দপ্তরের পরিবর্তে সব দপ্তরের সঙ্গে সমন্বয়, সময়ের চাহিদা অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের অবকাঠামো, জনবল, প্রশিক্ষণ ও সাজসরঞ্জাম আধুনিকায়নসহ শক্তিশালী করা, অগ্নিকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে অধ্যায় রাখা বাধ্যতামূলক, কমিউনিটি সেন্টারগুলোয় নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার আওতায় আনা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ডেকোরেটরের উপকরণের সঙ্গে প্রয়োজনীয়সংখ্যক অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, জরুরি ভিত্তিতে বৈধ কেমিক্যাল গুদাম বা কারখানাগুলো আবাসিক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর এবং অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করতে পারছে না
মাহমুদ ওসমান ইমাম: ভালোই সংকটের সময় পার করছে। যেভাবে চলছে তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে সংকট আরও বাড়বে। বড় আকারের খেলাপি ঋণ তো আছেই। হস্তক্ষেপ করে এবং বাস্তবতার বাইরে গিয়ে যেভাবে সুদের হারকে নয় ও ছয় শতাংশ করা হলো; সত্যিই তা নয়-ছয় হয়েছে। ব্যাংক খাত কি আদৌ এর জন্য প্রস্তুত? যদি না হয়, খাতটিকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার একটি ক্ষেত্র তৈরি করা হয়েছে। ওদিকে আছে প্রায় ১ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। অবলোপন আছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। পুনঃ তফসিলের পরিমাণটা অবশ্য বলা নেই। তবে প্রতিবছর সেপ্টেম্বরে খেলাপি ঋণ বাড়ে, আর ডিসেম্বরে তা কমে। পুনঃ তফসিল হলো অ্যাডহক, দীর্ঘ মেয়াদে সমাধান নয়। এককালীন জমা দিয়ে দুবার, তিনবার পুনঃ তফসিল করা যায়, কিন্তু এখন চতুর্থবারও করতে দেখি।
প্রথম আলো: চতুর্থ বা তারও বেশিবারের জন্যও পুনঃ তফসিল করতে দেখা যাওয়ার কারণ কী? বাংলাদেশ ব্যাংকের এ ব্যাপারে ভূমিকা কী?
মাহমুদ ওসমান ইমাম: আসলে যেসব গ্রাহক পুনঃ তফসিল করতে আসেন, তাঁরাই এখানে আসল। এক দল আছেন আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন। আবার কেউ বলেন পুনঃ তফসিল না করলে আমি দিতে পারছি না। ব্যাংকের করণীয় কী তখন? পুনঃ তফসিল না করলে খেলাপি করতে হয় বা অবলোপন করতে হয়। তখন আবার ব্যাংককে এর বিপরীতে শতভাগ প্রভিশন রাখতে হয়। প্রভিশন রাখতে গেলে আবার ঋণ দেওয়া বা মুনাফা অর্জনের সক্ষমতা কমে যায়। ব্যাংকের উদ্যোক্তাদেরও ভালো মুনাফা দেওয়া যায় না।
প্রথম আলো: গত ১০ বছরে ১১টি ব্যাংকের লাইসেন্স দেওয়ার পর সম্প্রতি নতুন আরও ৩টি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কীভাবে দেখছেন?
মাহমুদ ওসমান ইমাম: জাতীয় সঞ্চয়ে কিন্তু আমানতের প্রবৃদ্ধি আছে। নতুন ব্যাংক আসার পর আমানত সংগ্রহের একধরনের অসুস্থ প্রতিযোগিতা দেখা গেছে ব্যাংকগুলোর মধ্যে। নতুন তিনটি ব্যাংক আসার পর এই প্রতিযোগিতা তীব্রতর হবে। ব্যাংকগুলো ঋণের সুদ ও আমানতের সুদের হারের পার্থক্য নিয়ে এমনিতেই জটিল অবস্থার মধ্যে রয়েছে। আমানতের সুদ হার মূল্যস্ফীতির কাছাকাছি বা নিচে নেমে গেলে প্রতিযোগিতা বাড়বে। সে ব্যাংকই বেশি সুদ দেবে, যে ব্যাংক বেশি ভালো নয়। তখন ভালো ব্যাংকগুলোকেও তীব্রতর সমস্যার মধ্যে পড়তে হবে। মোটা দাগে অস্থিরতা শুরু হবে গোটা খাতে।
প্রথম আলো: বিদ্যমান রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলোর সমস্যার ধরন কি একই রকম, না আলাদা?
মাহমুদ ওসমান ইমাম: খেলাপি ঋণের পরিপ্রেক্ষিতে বললে সমস্যার ধরন সমজাতীয়। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ প্ররোচনায় ঋণ দেওয়া হয়েছে। যেমন সোনালী ব্যাংকে হল-মার্ক, জনতা ব্যাংকে বিসমিল্লাহ গ্রুপ, আর বেসিক ব্যাংক তো পুরোটাই। বেসিক ব্যাংকের প্রসঙ্গে পরে আসছি। এতে বেসরকারি ব্যাংকগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপকে নিয়ে নতুন করে আলোচনায় জনতা ব্যাংক। ব্যাংকটি খারাপ হয়ে গেছে। তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কারণে খেলাপি ঋণ বেশি।
প্রথম আলো: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সেদিন বললেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় খেলাপি ঋণের হার সহনীয় মাত্রাতেই রয়েছে। চিন্তিত হওয়ার কারণ নেই।
মাহমুদ ওসমান ইমাম: আমি কিছুটা দ্বিমত পোষণ করি। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের যে চিত্র আমরা দেখছি, বাস্তবে তা দ্বিগুণের কাছাকাছি। আমার মনে হয়, ব্যাংকগুলো ঠিকই কেন্দ্রীয় ব্যাংককে জানাচ্ছে। কিন্তু এগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নজরদারি কম। কম হওয়ার কারণ হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্কিত।
প্রথম আলো: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তো চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয় এবং প্রয়োজনে বরখাস্ত করে। ব্যাংক খাতের একমাত্র নিয়ন্ত্রক তো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এখানে দায় এড়ানোর কৌশল নিচ্ছে না তো?
মাহমুদ ওসমান ইমাম: এই যে নিয়োগ দেয়, এখানেই তো সমস্যা। ব্যাংকের পরিচালক নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের যে ‘ফিট অ্যান্ড প্রপার টেস্ট’ নীতি রয়েছে, সে অনুযায়ী এ নিয়োগটা হচ্ছে না। একসময় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো কোম্পানি ছিল না। সঠিক সিদ্ধান্ত নেওয়া ও সুশাসন বজায় রাখার কথা বলে সেগুলোকে কোম্পানি করা হলো। উদ্দেশ্য কিন্তু সফল হলো না। কেন হলো না? আমি প্রধান সমস্যা হিসেবে দেখছি, পর্ষদ সদস্যদের নিয়োগ-বরখাস্তের ক্ষমতাটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে থাকা। এটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাওয়া উচিত।
প্রথম আলো: নিয়োগ-প্রক্রিয়ায় এখন অবশ্য কিছুটা পরিবর্তন এনেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগে সরাসরি নিয়োগ দিলেও এখন নাম ঠিক করে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি নিয়ে নিয়োগ দিতে পর্ষদকে চিঠি পাঠায়। তবে এ দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পেলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে?
মাহমুদ ওসমান ইমাম: পর্ষদ সদস্যরা তখন অন্তত একটা চাপ অনুভব করতেন। আর বাংলাদেশ ব্যাংক যেকোনো কারণেই হোক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো সিদ্ধান্ত বা পরামর্শকে এড়াতে পারে না। কারণ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার খর্ব হয়ে গেছে। আবার বেসরকারি ব্যাংকের কথায় যদি আসি, মালিকানার সিদ্ধান্ত হোটেলে বসে ঠিক করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা অনুমোদন করিয়ে নেওয়ার উদাহরণও রয়েছে। যে অনুমোদন দিতে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় কার্যালয়ে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের অক্ষমতা বিষয়ে এর চেয়ে বড় উদাহরণ হতে পারে না। নিশ্চয়ই এমন কোনো বিষয় ছিল, যার কারণে গভর্নরকে থাকতে হয়েছে। বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেই যদি কেন্দ্রীয় ব্যাংকের অক্ষমতা থাকে, সরকারি ব্যাংকের ক্ষেত্রে কী, তা সহজেই অনুমেয়। এ কারণেই বলতে চাইছি, বাংলাদেশ ব্যাংক তার ভূমিকা পালন করতে পারছে না।
প্রথম আলো: বেসিক ব্যাংক নিয়ে কী যেন বলতে চেয়েছিলেন?
মাহমুদ ওসমান ইমাম: এর কাহিনিটা একেবারেই আলাদা। কতবার যে বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়েছে, কিন্তু কেলেঙ্কারির জন্য মূল ব্যক্তি ও জড়িত অন্যদের শাস্তি দেওয়া হলো না। যিনি বহুলভাবে পরিচিত, তাঁকে কিন্তু তদন্তের বাইরে রাখা হয়েছে। দুদক নোটিশ করেছে, শুনানিও নিয়েছে। দেখা যাক, দুদক এখন কী করে। এই বিষয়গুলো যখন স্পষ্ট হয়ে যায়, তখন সবাই মনে করেন এসব ক্ষমতাশালীর বিরুদ্ধে যাওয়াটাই অসুবিধা।
প্রথম আলো: ব্যাংক খাতের জন্য ব্যাংক কমিশন গঠনের কথা অনেকে বলছেন। কিন্তু সেটি হচ্ছে না। কী কারণ হতে পারে?
মাহমুদ ওসমান ইমাম: অস্থায়ী, কিন্তু স্বাধীন একটা ব্যাংক কমিশন হওয়া জরুরি। নইলে তিন বছর পর সংকট কোথায় গিয়ে দাঁড়াবে, বলা মুশকিল। বাংলাদেশ ব্যাংকের লোকবল বেড়েছে কিন্তু কাজ করতে পারছে না, সমস্যাটা আসলে কোথায়? আবার যদি বলি সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) কমাতে বলেছে মন্ত্রণালয়, অথচ এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের। এগুলোই তো হস্তক্ষেপ। ব্যাংক কমিশন সুপারিশ করতে পারত। সুপারিশগুলোর কিছুও যদি মানা হতো, তাহলে পুরো ব্যাংক খাত, অর্থনীতি তথা সরকারেরই উপকারে আসত।

শামীমাকে নিয়ে বাংলাদেশের বক্তব্যে ধাক্কা খেল যুক্তরাজ্য
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামীমা বেগম বাংলাদেশেরও নাগরিক—এমন যুক্তিতে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তাঁর বাংলাদেশে ফেরার কোনো প্রশ্নই উঠতে পারে না।
বাংলাদেশের এই বক্তব্য শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই তড়িঘড়ি করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে সমালোচনা চলছে। শামীমা ও তাঁর নবজাতক শিশুর নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের প্রতিক্রিয়া।
গতকাল বুধবার যুক্তরাজ্যের ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শামীমাকে ভুলভাবে বাংলাদেশের দ্বৈত নাগরিক হিসেবে চিহ্নিত করায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। গণমাধ্যমের খবর থেকে শামীমার নাগরিকত্ব বাতিলের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশ জানতে পারে বলে তিনি জানান।
শাহরিয়ার আলম বলেন, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তিনি জন্মগতভাবে যুক্তরাজ্যের নাগরিক। তিনি কখনো বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেননি। ফলে, বাংলাদেশে তাঁকে ফিরতে দেওয়ার প্রসঙ্গও উঠতে পারে না।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আরও দুই বান্ধবীসহ সিরিয়ায় পাড়ি দেন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। সেখানে আইএসে যোগ দিয়ে তিনি ডেনমার্কের বংশোদ্ভূত এক ধর্মান্তরিত ‘জিহাদি’কে বিয়ে করেন। দীর্ঘ চার বছর পর গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থীশিবিরে শামীমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। সাক্ষাৎকারে শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। বর্তমানে ১৯ বছর বয়সী শামীমা গত রোববার এক পুত্রসন্তানের জন্ম দেন। এর আগে তাঁর আরও দুই সন্তান ছিল। তারা অপুষ্টি ও অসুস্থ হয়ে মারা গেছে বলে জানান শামীমা। নবজাতককে বাঁচিয়ে রাখতে তিনি যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান।
যুক্তরাজ্যের অভিবাসন বিভাগ (হোম অফিস) গত মঙ্গলবার শামীমার মায়ের কাছে লেখা এক চিঠিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শামীমার সঙ্গে যোগাযোগ হয়ে থাকলে এই সিদ্ধান্তের বিষয়টি যেন তাঁকে জানিয়ে দেওয়া হয়।
গতকাল বুধবার আইটিভির এক সাংবাদিক নাগরিকত্ব বাতিলের ওই চিঠির একটি অনুলিপি শরণার্থীশিবিরে অবস্থানরত শামীমার হাতে দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। শামীমা বলেন, এই সিদ্ধান্তে তিনি কিছুটা হতবাক। তিনি ও তাঁর সন্তানের প্রতি এটা অন্যায় বলে মন্তব্য করেন শামীমা। তাঁর স্বামী ডেনমার্কের নাগরিক। সেই সূত্রে তিনি ডেনমার্কের নাগরিকত্বের জন্য আবেদনের চেষ্টা করবেন বলেও জানান।
পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শামীমা বলেন, তাঁর কেবল যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। সেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আগে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি। এখন তাঁর আর কিছুই থাকল না। শামীমা বলেন, তিনি বাংলাদেশে কখনো যাননি। তাঁর বাংলাদেশের নাগরিকত্ব নেই।
নাগরিকত্ব বাতিলের চিঠিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শামীমার মা বাংলাদেশের নাগরিক। তাই বাংলাদেশের আইনানুযায়ী শামীমাও বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
শামীমার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জি নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে জানান, প্রায় ৯০০ ব্রিটিশ নাগরিক সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়। এদের অন্তত ২০ শতাংশ সেখানে নিহত হয়েছে। ৪০ শতাংশ যুক্তরাজ্যে ফেরত এসেছে। আইএসে যোগ দেওয়া প্রায় ১০০ ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
শামীমার নাম উল্লেখ না করেই সাজিদ জাভিদ বলেন, মায়ের নাগরিকত্ব বাতিল হলেও সন্তানের ব্রিটিশ নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ন হবে না।
শামীমার নাগরিকত্ব বাতিলের বৈধতা ও তাঁর যুক্তরাজ্যে ফেরার অধিকার নিয়ে দেশটিতে এক অভিনব আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আইনানুযায়ী নাগরিকত্ব বাতিল করে কোনো ব্যক্তিকে রাষ্ট্রহীন করা যায় না।
যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা এবং সিরিয়ায় জঙ্গিবাদে জড়ানো কোনো ব্যক্তিকে বাংলাদেশ কেন গ্রহণ করবে, সে প্রশ্নও উঠেছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই শামীমাকে বাংলাদেশের নাগরিক বলে চালিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও হচ্ছে আলোচনা। যুক্তরাজ্যে ফিরিয়ে এনে শামীমাকে বিচারের মুখোমুখি করানোটাই যৌক্তিক বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

চকবাজারের রাসায়নিক কারখানা সরাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের
প্রধানমন্ত্রীর নির্দেশে চকবাজার থেকে রাসায়নিক কারখানা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাশাপাশি পুরান ঢাকার অন্যান্য এলাকা থেকেও রাসায়নিক গুদাম সরাতে বলেছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
চকবাজার, চুড়িহাট্টা এলাকায় বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরির কারখানা বাড়িতে বাড়িতে। যার বেশির ভাগই ‘নকল’ বলে স্বীকার করছেন ব্যবসায়ীরা। তাঁরা বিভিন্ন ধরনের শ্যাম্পু, লোশন, ক্রিম তৈরি করে নামকরা কোম্পানির মোড়কে বিক্রি করেন।গত বুধবার রাতে পুরান ঢাকার অন্যতম প্রসাধনী ও প্লাস্টিক পণ্যের ব্যবসাকেন্দ্র চুড়িহাট্টায় আগুন লেগে ৬৭ জন নিহত হন। এলাকাটির বেশির ভাগ বাড়ির নিচে গড়ে তোলা কারখানা ও গুদামগুলোতে রয়েছে অতি দাহ্য বস্তু। আগুন লাগলে বের হওয়ারও পথ নেই। ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসব গলিতে ঢুকতে পারে না। গত বুধবার অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ মারা যাওয়ার অণ্যতম কারণ ছিল এটি।ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা। আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা। এসব ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুই-তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে। এতে যে সুপারিশ করা হবে, সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, সিটি করপোরেশনকে রাসায়নিক গুদামের তালিকা করতে বলা হয়েছে।

মাছ চুরির অপবাদে নির্যাতিত শিশুটি নেই
মাছ চুরির অপবাদে নির্যাতনের শিকার ১০ বছরের সৌরভ মণ্ডল অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত সাড়ে ১১টায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের।
এ ঘটনায় সৌরভের বাবা কার্তিক মণ্ডল বাদী হয়ে আজ শনিবার স্থানীয় দুই যুবক বেলাল মোল্লা ও ফারুক মাতুব্বরকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। সৌরভ দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে কার্তিক মণ্ডলের সঙ্গে পার্শ্ববর্তী উত্তর মাগুরা গ্রামের বেলাল মোল্লার (৩৫) বিরোধ চলে আসছিল। ১৫ ফেব্রুয়ারি সৌরভের বাবা–মা দক্ষিণ মাদ্রা গ্রামের জমিতে কাজে যান। এ সময় বসতঘরের পাশের ডোবায় মাছ ধরছিল উত্তর মাগুরা গ্রামের বেলাল মোল্লা (৩৫) ও তাঁর সহযোগী ফারুক মাতুব্বর (৩২)। পাড়ে বসে মাছ ধরা দেখছিল সৌরভ। একপর্যায়ে মাছ চুরির অপবাদ দিয়ে বেলাল ও ফারুক সৌরভকে নির্যাতন করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, সৌরভ পুকুর পাড়ে মাছ ধরা দেখছিল। বিকেল চারটার দিকে বেলাল মোল্লা মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে সৌরভের শ্বাসনালি চেপে ধরে হত্যার উদ্দেশ্যে ঘাড়ের হাড় ভেঙে দেন। একপর্যায়ে বেলাল ও তাঁর সহযোগী ফারুক সৌরভকে অমানবিক নির্যাতন করে লাথি দিয়ে ধানখেতের ড্রেনে ফেলে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, বাচ্ছাটা মাছ ধরা দেখছিল। বড়রা মাছ ধরে চলে যায়। এ সময় বেলাল ও ফারুক শিশুটির প্যান্ট খুলে তল্লাশি করেন এবং শরীরে কাদা লাগিয়ে দেন। এতে সৌরভ বেলালকে গালাগাল করলে তাঁরা শিশুটিকে মারধর করে ড্রেনে ফেলে দেন। এতে সৌরভের মেরুদণ্ড ভেঙে যায়। পরে তার গায়ে ডিজেল ঢেলে দেন তাঁরা। গুরুতর অবস্থায় সাত দিন চিকিৎসাধীন থেকে গতকাল শুক্রবার রাতে সে মারা যায়।

Subscribe to:
Posts (Atom)